বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম

গত তিন-চারদিন ধরে ব্রয়লার মুরগির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন তথ্যই মিলেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত তিন-চার দিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে।

চারদিন আগে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ৩১০ টাকায়।

চারদিনের ব্যবধানে লাল লেয়ার মুরগি কেজিতে বেড়েছে ৩০ টাকা। এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে।

লেয়ার ও সোনালি মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইল মো. বিল্লাল হোসেন নামে এক বিক্রেতা বলেন, প্রতিদিন মুরগির নতুন চালান আসে।

দাম প্রতিদিনই পরিবর্তন হয়। আমরা যে দামে কিনে আনি, কিছুটা লাভ রেখে বিক্রি করি।

এই বিক্রেতা কাপ্তান বাজার থেকে ২৯০ টাকা কেজি দরে লাল লেয়ার মুরগি কিনে এনেছেন বলে জানান।

আরেক বিক্রেতা আলী আকবর বলেন, দাম বাড়ায় কমায় খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

আমরা পাইকারি বাজার থেকে কিনে খুচরায় বিক্রি করি। কেন দাম বাড়ে-কমে তা জানি না।

এ ছাড়া কারওয়ান বাজারে বর্তমানে প্রতি কেজি পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

কবুতর প্রতিটি ১৫০ টাকা ও হাঁস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

অস্থিরতার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। কয়েকদিনের ব্যবধানে এই পোলট্রি পণ্যের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে।

তবে মুরগির দামের এই পতনও হাসি ফোটাতে পারেনি ক্রেতাদের মুখে।

কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদুল হাসান রুমি বলেন, বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি।

নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে চাহিদা অনুযায়ী বাজার পর্যন্ত করতে পারছি না। চাহিদার তুলনায় কম কম করে কিনতে হচ্ছে।

আগে পরিবারের জন্য সোনালি মুরগি কিনতাম, এখন ব্রয়লারও কিনতে পারছি না। গরুর মাংসের দাম তো আরও বেশি।

আরও পড়ুন:

Share this news as a Photo Card