এক দিনে মাত্র ৪ ঘন্টায় পাঁচ বাসায় চুরির ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। গেল ১মাসে মোট ৮ টি চুরি , ছিনতাই ও খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভুক্তভোগীরা । এমন চাঞ্চল্যকর চুরি, ছিনতাই ও খুনের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে । গত ২২ এপ্রিল মতলব পৌরসভার ৫ টি বাসায় চুরির ঘটনা ঘটে। পৌরসভার আলু ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া আরিফের বাসায় চুরির ঘটনায় প্রায় আড়াই ভরি স্বর্ণ ও ১ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । এসময় আরিফের স্কুল শিক্ষিকা স্ত্রী তার কর্মস্থলে ছিলেন। একই দিনে মতলব বাজারের জামান প্লাজার সামনে ৫ তলা ভবনের ৪ তলার ভাড়াটিয়া সৌদি প্রবাসী দীপু প্রধানের স্ত্রীর রুমের তালা ভেঙে প্রায় ৮৩ হাজার টাকা নিয়ে গেছে চোর চক্রটি।
এদিকে মতলব পৌরসভার সামনে মরহুম ফারুক হোসেনের ভবনের ৩য় তলার ভাড়াটিয়া কলেজ শিক্ষক প্রভাষক ফেরদৌস আলমের বাসার তালা ভেঙে ভিতরে ডুকার চেষ্টা করে চোর চক্রের সদস্যরা।
একই দিনে পৌরসভার টিএনটি এলাকায় দিনের বেলায় সুমন নামের এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঢাকিরগাঁও গ্রামের মোরশেদ খানের ইলেকট্রনিক দোকানে চোর ডুকে ইলেকট্রনিক মালমাল নিয়ে যায় চোর চক্রটি।
এপ্রিলের ১৬ তারিখ মতলব পৌরসভার কলাদি এলাকার পশু হাসপাতাল মোড় সংলগ্ন কলেজ শিক্ষক সুব্রত দাসের বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও তার স্ত্রীর স্বর্ণ খোয়া যায়।
এছাড়া, ঈদুল আযহা ঘিরে সক্রিয় থাকা ছিনতাইকারী চক্র মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ব্রিজের সিএনজি স্ট্যান্ড এলাকায় ২৫ মে রাত আনুমানিক ৮ টায় ইসমাইল হোসেন নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে কুরবানীর টাকা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতাল-এ পাঠান।
ইসমাইল বলেন, “কোরবানির জন্য রাখা টাকা ও পরিবারের ঈদের বাজার নিয়ে যাচ্ছিলাম। তারা জোর করে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে আমার গলায় ও পিঠে আঘাত করে।”
এদিকে গত ৩০ মে দক্ষিণ দিঘলদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের শিকার হয়ে আব্দুল মান্নান পাটোয়ারী (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ জুন মারা যান।
এসব বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সাথে সরাসরি দেখা করতে চাইলে তিনি থানার বাইরে আছেন বলে এড়িয়ে যান। বিষয়গুলো সম্পর্কে মুঠোফোনে জানতে চাইলে তিনি পরবর্তী ২/৩ দিন পর বিস্তারিত জানাবেন বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য জানাননি।
এসব বিষয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব বলেন, আমরা অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
