ময়মনসিংহে ভবনে এডিস লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে নগরের নওমহল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ।

মসিকের সচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান,

‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।’

‘অভিযানে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়।’

‘এজন্য ভ্রাম্যমাণ আদালতে মামলা দিয়ে ভবন মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও জানান,

অভিযান শেষে নগরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাইকিংসহ মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card