মহেশপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মহেশপুরে বালু বোঝায় ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের রিয়াজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর হোসেন (৩৫) ও পান্তাপাড়া গাবতলা গ্রামের আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।

এ ঘটনায় আহত হয়েছেন-

বলিভদ্রপুর গ্রামের পাঞ্জু বিশ্বাসের আকিদুল ইসলাম, পান্তাপাড়া গ্রামের চারু ব্যাপারীর দুই ছেলে কালু ব্যাপারী ও কামাল হোসেন,

ইশালডাঙ্গা গ্রামের তোয়াব আলীর মেয়ে তাসলিমা বেগম ও ঘুগরী গ্রামের মাহিন্দ্র চালক সেলিম হোসেন। নিহত ও আহতেরা সবাই ঝিনাইদহ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদশীরা জানান, সকালে যাত্রীবাহি মাহিন্দ্র মহেশপুর শহর থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এ সময় পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

এ সময় প্রত্যক্ষদর্শীরা আহতের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে অবস্থায় আশংঙ্খাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card