মাত্র চার ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুইজন খুন হয়েছেন। এর মধ্যে একজন বিএনপির স্থানীয় নেতা এবং অপরজন ব্যবসায়ী। রোববার সন্ধ্যা থেকে রাত সোয়া ১০টার মধ্যে এই খুনের ঘটনা ঘটে,মাত্র চার ঘণ্টার ব্যবধানে
জানা যায়,
রোববার রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ সোনাইছড়িতে বাড়ি ফেরার পথে আলমগীর নামে এক যুবককে পেছন থেকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
পরে তাকে স্থানীয় বিএসবি হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
তবে কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। নিহত আলমগীর পেশায় একজন দোকানি। তিনি দক্ষিণ সোনাইছড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম জানান, চৌধুরীঘাটা এলাকায় আলমগীর একটি খাবার দোকান পরিচালনা করেন।
রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হায়দার আলী মসজিদ সংলগ্ন মুরগির ফার্মের কাছে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা পেছন থেকে কুপিয়ে আমার ভাইকে জখম করে। তারা মোবাইল, টাকা-পয়সা কিছুই নিয়ে যায়নি।
জাহাঙ্গীরের দাবি, পরিকল্পিতভাবে তার ভাইকে খুন করা হয়েছে। তবে কেন খুন করা হয়েছে, সেটি তিনি বুঝতে পারছেন না বলেও জানান।
এর আগে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বারৈয়াঢালা এলাকায় নুর মোস্তফা বজল নামে এক গ্রাম্য সর্দারকে হত্যা করা হয়।
পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তিনি ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
দুটি হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন :
- মান্দায় নির্বাচনী সহিংসতা মামলায় আটক ৪
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- মিজানুর রহমান চৌধুরীর ঈগল মার্কার ব্যাপক গনজোয়ার দেখা দিয়েছে
- স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- গাইবান্ধায় পরিত্যক্ত পুকুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি থেকে আকাশচুম্বী উর্ধ্ব গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

Comments are closed.