মানিকগঞ্জে সড়কের পাশে মিললো কার্টুনবন্দী অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মানিকগঞ্জে সড়কের পাশে কার্টুনবন্দী অজ্ঞাত এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া গেছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে,অন্য কোনো স্থান থেকে হত্যার পর গত রাতের কোনো এক সময় কার্টুনে মোড়ানো লাশটি ফেলে রেখে যায় অজ্ঞাতরা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে রক্তমাখা কার্টুনটি পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

দুপুর ২টার দিকে পুলিশ পৌঁছে কার্টুন খুলে মাঝ বয়সী এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card