রুপগঞ্জে বিস্ফোরণ; দগ্ধ সাতজনের বাঁচলো না কেউই

নারায়ণগঞ্জের রুপগঞ্জে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণে দগ্ধ সাতজনই মারা গেছেন।

সর্বশেষ আজ (১০ মে) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান দগ্ধ মো. ইব্রাহিমও।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,

‘ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

ইব্রাহিমের আত্মীয় মো. আল মামুন জানান,

‘তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। ইব্রাহিমের বাবার নাম মোকলেসুর রহমান হাওলাদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তিনি রুপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রুপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন।

হাসপাতালে নেয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস।

শুক্রবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর, মধ্যরাতে মারা যান রাব্বি।

আর শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল।

ঘটনার দিন কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ জানিয়েছিলেন,

‘তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন।

হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন।

উদ্ধার করে সঙ্গে সঙ্গে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card