মগবাজার ফ্লাইওভারে ট্রাকের সাথে তিন যানের ধাক্কা

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে ব্রেকফেল করা একটি ট্রাক তিনটি যানে ধাক্কা দিয়েছে। এতে একটি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসের ক্ষতি হয়েছে।

তবে দুর্ঘটনায় কারও প্রাণহানি না হলেও তিনজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন,

মগবাজার

‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে অটোরিকশা চালক ও তার এক যাত্রী রয়েছে। অন্যজন মাইক্রোবাসের যাত্রী। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আব্দুল কুদ্দুস আরও বলেন,

এ ঘটনায় ইটবহনকারী ট্রাকটির চালক পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

মগবাজার

ইটবহনকারী ট্রাকটি ব্রেকফেল করায় মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ওই গাড়িগুলোর অনেক ক্ষতি হয়। অল্পের জন্য রক্ষা পায় তিন যানের যাত্রীরা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card