কক্সবাজার থেকে ১৪৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’। যা এখনো নিম্নচাপ হিসেবেই আছে। তবে আজ বুধবার (১০ মে) অথবা আগামীকালের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মঙ্গলবার (৯ মে) রাতে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়
(৮.২° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি মঙ্গলবার (৯ মে ২০২৩) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে,

কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণে এবং
পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরও ঘনীভূত হয়ে প্রথমে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্ব্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর (পুনঃ) ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট মসজিদে আহ্বায়ক কমিটি গঠন
- নারায়ণগঞ্জে হেপাটাটিস-বি সনাক্তকরণ প্রকল্প উদ্বোধন
- শীতলক্ষ্যায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ; ৭০ হাজার টাকা জরিমানা
- বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপ নিতে পারে ‘মোখা’য়
- হত্যা মামলার ১৬ জন আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন
- তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক
- মিল মালিকরা ভোজ্যতেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন
- ঝাড়ু দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা; স্ত্রী আটক
- ২১৫ কোটি টাকা ব্যয়ে তেল-চিনি কিনছে সরকার
- রূপগঞ্জ এ দুই মাদক বিক্রেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!
- অর্ধশতরানের জুটি গড়ে শান্তর বিদায়
- মানিকগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কিংবদন্তি সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকাহত টলিউড

Comments are closed.