গত ২ আগস্ট রবিবার স্পেনের ঐতিহ্যবাহী সিটি বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশীদের অন্যতম প্রাণের সংগঠন নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন বার্সেলোনা’র অভিষেক, পরিচিতি ও আলোচনা সভা একটি জমকালো আয়োজনের মধ্য অনুষ্ঠিত হয়। এসাসিয়েশনের সভাপতি এ কে আজাদ দুলালের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার বিশিষ্ট ব্যবসায়ী ইউকে সুপার মার্কেট গ্রুপ এর কর্নধার ও মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি শাহ আলম শেখ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু ,শান্তা কলমা বিজনেস এসোসিয়েশন এর সভাপতি বাদল,বিশিষ্ট ব্যবসায়ী শিপলু,বিশিষ্ট ব্যবসায়ী সোহেল।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন বার্সেলোনা’র নবগঠিত কমিটির সভাপতি এ কে আজাদ দুলাল ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান নাসিমকে এসোসিয়েশনের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। দুপুর ২টায় শুরু হওয়া অনুষ্ঠান প্রথমেই নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন বার্সেলোনা’র নবগঠিত কমিটির পরিচিতি পর্বে কমিটির উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিত করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে নবগঠিত কার্য নির্বাহী কমিটির সদস্য ও সদস্য পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রানবন্ত এবং উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা,দুপুরে বর্ণিল খাবারের আয়োজন,বিকেলে সুর আর গানের মূর্চ্ছনায় বৈকালীন রকমারী খাবারের পরিবেশনা। সদস্য ও সদস্য পরিবারের আগমনে অনুষ্ঠান চত্ত্বরটি এক মিলনমেলায় পরিনত হয়। কর্মচাঞ্চল্য আর সামাজিকতার বেড়াজালকে পাশ কাটিয়ে কিছু সময়ের জন্য সবাই হারিয়ে গিয়েছিল উৎসবের আমেজে অনাবিল আনন্দে। মনে হচ্ছিল সবাই যেন সেই শৈশবের স্মৃতিকেই রোমনত্থন করে কিছুটা সময় উড়ে বেড়িয়েছে মুক্ত বিহঙ্গের মতো। এ যেন এক বাঁধ ভাঙ্গা আনন্দের মহাসোপানে পরিনত হয় গোটা অনুষ্ঠানটি।
ভালবাসা আর পারিবারিক বন্ধনকে আরো বেশী সমৃদ্ধ করতেই যেন এই আয়োজন। পরিবার থেকে পরিবারে ছড়িয়ে পরুক বার্সেলোনার প্রতিটি বাঙ্গালীর প্রাণের এই উচ্ছা¦স। এই আয়োজন যেন বৃহত্তম থেকে আরো বৃহত্তর হয় ভবিষ্যতে এই আশাবাদও ব্যক্ত করেন অনেকে। আলোচনা পর্বে বক্তব্য রাখেন নবগঠিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান নাসিম এবং সভপিত এ কে আজাদ দুলাল। এসময় এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা শাহজাহান করিম,উপদেষ্টা মন্ডলীর সদস্য- জহিরুল ইসলাম, লুবনা বেগম,সাবিনা ইয়াসমিন,কার্নিজ ফাতেমা। কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাসুদ হোসেন,সহ-সভাপতি ফজলুল করিম(আল আমিন),আশরাফুল মির্জা আহম্মেদ (সুজন),সফিক মির্জা আহেম্মদ,মৃদুল মাহমুদ, মাহবুবুর রহমান কবির,যুগ্ম সম্পাদক-সুমন সাহা,সহ-সাধারণ সম্পাদক নূরুর নবী (মুকুল),রনি,চয়ন দেবনাথ,নিক্কন সাহা,সাংগঠণিক সম্পাদক আরিফুর রহমান (রুবেল),জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ-শামছুর রহমান,সহ-কোষাধ্যক্ষ জসিমউদ্দিন,মহিলা সম্পাদিকা নাছরিন করিম,সহ-মহিলা সম্পাদিকা তায়েফা রহমান, শিক্ষা ও সাহিত্য সম্পাদিকা নাজমা নাহার,আর্ন্তজাতিক সম্পাদক-দেলোয়ার হোসেন,সহ- আর্ন্তজাতিক সম্পাদক- অমিত মোদ.ক্রীড়া সম্পাদক-হিমেল ওহাব,সহ-ক্রীড়া সম্পাদক রাশেদ ফকির,সমাজ কল্যান সম্পাদক-আরিফুর রহমান,সহ-সমাজ কল্যাণ সম্পাদক-বিনদি সাহা,দপ্তর সম্পাদক- চন্দন দেবনাথ, সহ-দপ্তর সম্পাদক আরমান,সাংস্কৃতিক সম্পাদিকা মাহফুজা হক (সেতু), সহ- সাংস্কৃতিক সম্পাদিকা এলমা ইসলাম করিম,নিলিমা রহমান,প্রচার সম্পাদক সাদ হোসেন (আকাশ) সহ- প্রচার সম্পাদক মন্টি শাহ ও কার্যকরি সদস্য- আশুতোষ দে, রিপা রহমান,শিউলী আক্তার,ফারুক মাদবর, আয়শা আক্তার, রিফাত,শফিক,ফারুক,শামিম,কনিকাসহ অন্যান্যরা।
পরিবার পরিজনদের নিয়ে ভবিষ্যতে আরো বেশী উৎসবমুখর ও বর্ণিল আবহের বিশালতায় আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ।
