স্বামী-স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

স্বামী-স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযাগ পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে তারা আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে।

আগুনে পোড়া ক্ষত নিয়ে শহিদুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রানী আফরোজ (২৫) স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

অভিযোগে জানা যায়, শহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী আফরোজ নিজ বাড়ির শয়নকক্ষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় গায়ে আগুনের তাপ লেগে ঘুম ভেঙে যায়।

তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণ করে।

এ সময় স্বামী-স্ত্রীর শরীরের কিছু অংশ পুড়ে যাওয়ায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন,

দুর্বৃত্তরা পুড়িয়ে মারার উদ্দেশ্যে শয়নকক্ষের পেছনে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে।

তবে তাদের ফেলে যাওয়া বোতলে পেট্রলের গন্ধ পাওয়া গেছে। পেট্রল ছিটানোর পর আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন,

খবর পেয়ে রাতে শহিদুল ইসলামের বাড়িতে গিয়েছিলাম। তাদের হত্যার উদ্দেশ্যে কাজটি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাঘা থানার তদন্ত ওসি আব্দুল করিম বলেন,

এ বিষয়ে শহিদুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card