শাকিব নয়, হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা’রা সুপারস্টার : নিশো

সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নিয়ে দেশে বিদেশে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা আফরান নিশো। আগামীকাল ২১ জুলাই ভারতের কলকাতায় মুক্তি পেতে চলেছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। বর্তমানে সেখানেই সিনেমাটির প্রচারের ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ‘সুপারস্টার’ প্রসঙ্গে মতামত জানিয়ে নিশো বলেন, শাকিব নয়, হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা’রা সুপারস্টার। 

ভারতীয় সংবাদমাধ্যমকে ‘সুপারস্টার’ নিয়ে আফরান নিশো বলেন,

‘সুপারস্টার’ বলতে তাকেই বোঝায় যার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে লাইন ধরেন দর্শক।

যার প্রতিটি সিনেমার মুক্তি উপলক্ষে চলে উৎসব, যার নামে সাদামাটা সিনেমাও হয়ে ওঠে দর্শকের জনপ্রিয়।

অনেকে মনে করেন, এই মুহূর্তে ঢালিউডে এরকম একজনই আছেন। তিনি সুপারস্টার ‘শাকিব খান’।

তবে অভিনেতা আফরান নিশো সুপারস্টার বলতে বোঝেন, ‘হুমায়ুন ফরীদি’, গোলাম মোস্তাফা’, ‘বুলবুল আহমেদদের’। 

লোকে বলে বাংলাদেশের সুপারস্টার একজনই— শাকিব খান। আপনার কী মত?

উত্তরে নিশো বলেন,

‘আমার কাছে হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা, বুলবুল আহমেদরা সুপারস্টার।’

ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ ছবিটি নিয়ে দর্শকের উন্মাদনা ছিল দেখার মতো। এ প্রসঙ্গেও মতামত জানিয়েছেন তিনি। তার ভাষ্যে,

‘এটা আমার কাছে প্রথম প্রেমের অনুভূতির মতো।’

‘বড় পর্দায় প্রথম ছবিই যে সিনেমাপ্রেমীরা এমন ভাবে গ্রহণ করবেন, তা অপ্রত্যাশিত ছিলো। তাই এই মুহূর্তে আনন্দে ভাসছি।’

এই মুহূর্তে নিশো কলকাতায় আছেন। ২১ জুলাই সেখানে মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’।

এতে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

আরও পড়ুন:

এনএএন টিভি