নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর প্রাণহানি

নড়াইলের নড়াগাতীতে পুকুরের পানিতে ডুবে নাবিল মোল্যা (১৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাবিল মোল্যা ওই গ্রামের মো. আনিসুর মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও স্বজন সূত্রে জানা যায়,

‘শুক্রবার (২১ জুলাই)  সকালে শিশু নাবিলকে বাড়ির পাশে খেলতে দিয়ে তার বাবা-মাসহ বাড়ির সদস্যরা কাজে ছিলেন।’

‘কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক–ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।’

‘পরে বাড়ির পাশে পুকুরে শিশু নাবিলের মরদেহ ভাসতে দেখে তার মা উদ্ধার করে।’

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন,

‘পানিতে ডুবে শিশু নিহতের ঘটনায় এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card