দেশে ডেঙ্গু পরীক্ষার কিটের প্রথম চালান পৌছালো বন্দরে

‘দেশে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এ কারণে ডেঙ্গু পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে।’

‘এ অবস্থায় ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ল্যাকটেড ইন্টারন্যাশনাল ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি করার জন্য ব্যাংকে এলসি খোলেন।’

বৃহস্পতিবার (২০ জুলাই) হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট শফিকুল ইসলাম এ সকল তথ্য জানিয়ে আরও বলেন,

‘আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন হাসপাতালে এসব কিট সরবরাহ করবেন। এজন্য ভারত থেকে এসব কিট আমদানি করা হয়েছে।’

এদিকে, হিলি স্থলশুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,

বুধবার (২০ জুলাই) বিকেলে ডেঙ্গু ম্যালেরিয়া এইচআইভি পরীক্ষার কিটের একটি চালান বন্দরে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, বুধবার (১৯ জুলাই) বিকেলে এলসির প্রথম চালানটি হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে আসে।

এরপর চালানটি খালাসের জন্য হিলি কাস্টমসে সব কাগজপত্র দাখিল করা হলে কাস্টমস কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে এবং ট্যাক্স নিয়ে খালাসের অনুমতি দেয়।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card