‘আপনি একজন সিনিয়র জেলা জজ। দীর্ঘদিন বিচারকাজ করেছেন। আপনি আদালতের আদেশ টেম্পারিং করেছেন। এতে আপনার বুক কাঁপল না?’
‘টেম্পারিং করে আপনি ভুল করেননি। জেনে বুঝে আপনি ক্রাইম করেছেন।’
বৃহস্পতিবার (২০ জুলাই) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জেলা জজ মোহাম্মদ ইসমাঈলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন।
বৃহস্পতিবার শুনানিতে জেলা জজের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন,
‘আমরা কনটেস্ট করতে চাই না। আমরা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আমরা খুবই অনুতপ্ত।’
‘এ পর্যায়ে হাইকোর্ট জেলা জজকে ডায়াসের সামনে ডেকে আদেশ টেম্পারিংয়ের বিষয়ে জানতে চান।’
‘তখন জেলা জজ বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে থাকেন। এক পর্যায়ে বলেন, ভুল করে হয়েছে এটা।’
‘তখন আদালত থেকে বলা হয়, ‘আপনি ভুল করেননি। আপনি জেনে বুঝে ক্রাইম করেছেন।’’
প্রসঙ্গত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়া আসামিদের আইনভঙ্গ করে আদেশে মিথ্যা তথ্য লিখে একই দিনে জামিন দেওয়ার ঘটনায়
কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাঈলের বিরুদ্ধে আদেশের জন্য আগামী ২৭ জুলাই দিন নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন:
- নরসিংদীতে শহর আওয়ামী লীগ সংগঠনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা
- নারায়ণগঞ্জে খেতে না পেয়ে আট দিনের শিশুর মৃত্যু
- শাকিব নয়, হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা’রা সুপারস্টার : নিশো
- ভারতের ফ্লাইওভারে গাড়ি চাপায় ৯ জন নিহত
- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি
- হিজাব না পরায় ২ বছরের স্থগিত কারাদণ্ড
- সালাউদ্দিনের উপর মিথ্যা হামলার অভিযোগে প্রতিবাদ আরিফ প্রধানের
