প্রতিবেশীর কাছে পাওনা টাকা আদায় নিয়ে কয়েক দফা সংঘর্ষ; আহত ১৪

মুন্সিগঞ্জের চরকেওয়ারে প্রতিবেশীর কাছে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন, এর মধ্যে দুজন আশঙ্কাজনকর অবস্থায় চিকিৎসাধনি রয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের শেরকান্দি গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে দফায় দফায় ধারালো অস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—আজিজ মোল্লার স্ত্রী হাজেরা বেগম ও তার মেয়ে অঞ্জনা, জাহাঙ্গীর হোসেন,

ইকবাল হোসেন, ইমন, আজিজ মোল্লা, রোজিনা, সায়েমা, নূপুর, রশিদ মোল্লা, আব্দুল রউফ, মনু ভূইঁয়া,

জাহানারা ও শাহজামাল মোল্লাসহ আরও বেশ কয়েকজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,

চরকেওয়ার ইউনিয়নের শেরকান্দি গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর গ্রুপ ও রশিদ মোল্লা গ্রুপের মধ্যে পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় নিজেদের বসত বাড়ির উঠানে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপ জড়িয়ে পড়ে সংঘর্ষে।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সন্ধ্যায় নিয়ে আসেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে।

পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক হাজেরা বেগম ও তার মেয়ে অঞ্জনাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

অন্যরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন,

এ ঘটনায় জাহাঙ্গীর গ্রুপের ৯ জন ও রশিদ মোল্লা গ্রুপের ৫ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার এক ভিডিও চিত্রের সূত্র ধরে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এনএএন টিভি