নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে অয়ন ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা আরমান সরকার ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
জানা যায়, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহি সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ নারায়নগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ১৮ ফেব্রুয়ারী ২০২৩ শনিবার বিশেষ কর্মী সভার তারিখ নির্ধারণ করা হয়। এবং কর্মী সভায় নারায়ণগঞ্জ মহানগর শাখার সকল স্তরের নেতাকর্মীদের নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে আসার আহ্বান জানানো হয়। সেই লক্ষ্যে নারায়নগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা আরমান সরকার স্থানীয় কয়েকশত নেতাকর্মীদের নিয়ে মিছিল ও দলীয় স্লোগানে ওসমানী পৌর স্টেডিয়ামে বিশেষ কর্মী সভায় যোগদান করেন।
এসময় মহানগর ছাত্রলীগ নেতা আরমান সরকার বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে ও বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ সবসময় মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন। আমাদের ছাত্রসমাজের অহংকার অয়ন ওসমান ভাইয়ের ডাকে সারা দিয়ে রাজপথে থাকবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।”
এসময় মিছিলে অংশগ্রহণ করেন, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম নিলয়, শান্ত রায় মুগ্ধ ও সাহিল সহ স্থানীয় ছাত্রলীগের কয়েকশত নেতাকর্মী। মিছিলে মিছিলে মুখরিত হয়ে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন অলিগলি পেরিয়ে তারা কর্মী সভায় যোগদান করেন।

Comments are closed.