ঢাকার আশুলিয়ায় নন্দন পার্কের সামনে সাভার পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
মঙ্গলবার রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান,
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় সাভার পরিবহণের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Comments are closed.