নরসিংদী জেলার ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার
৫টি আসনে

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
করেছেন এবং যারা মাঠে আলোচনা সরব রয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে যারা মনোনয়ন কিনেছেন তারা হলেন-নরসিংদী-১ (সদর) আসনের বর্তমান এমপি লে. কর্ণেল অব.) 

বীরপ্রতীক মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, 

সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র করোনাযুদ্ধা কামরুজ্জামান কামরুল, 

জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ব্যবসায়ী আলী হোসেন শিশির, বিশিষ্ট ব্যবসায়ী মোমেন সরকার,

 কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল। 

জানাগেছে,

 নরসিংদী-১ সদর আসনে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ও সাবেক মেয়র করোনাযুদ্ধা আলহাজ¦ কামরুজ্জামান কামরুল

 তাদের দুজনের মধ্যে চা দোকান হাটবাজারে মাঠ পর্যায়ে সাধাারন মানুষের কাছে গুনঞ্জন শুনা যাচ্ছে 

কে হচ্ছেন নরসিংদী-১ সদর আসনের নৌকারমাঝি মনোনয়ন লাভের প্রত্যাশায় হাই কমান্ডএর নেতৃবৃন্দের সাথে জোর লবিং চলছে।  

নরসিংদী-২ (পলাশ) আসনের বতর্মান এমপিও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, 

সাবেকবিচারপতি মনসুরুল হক চৌধুরী। নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর কথা হাইকমান্ড ও মাঠ পর্যায়ে বেশী শুনা যাচ্ছে । 

নরসিংদী-৩ (শিবপুর) আসনের বর্তমান এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন,

সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল কবির সাহিদ,

 উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কৃষিবিদ মাহবুবুল হাসান, সাবেক এমপি প্রয়াত রবিউল আওয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খান, 

জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু । 

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তাঁর ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, 

কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, 

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন, জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল হক আসলাম সানী । 

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু, তার স্ত্রী কল্পনা রাজিউদ্দিন,তার ছেলে রাজিব আহমেদ পার্থ, 

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য এড.এবিএম রিয়াজুল কবির কাউছার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান চৌধুরী, 

কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার, 

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামসুল হক,কেন্দ্রীয় মৎস্যজীবি লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল বাসার ।

এনএএন টিভি

Share this news as a Photo Card