আসামি ব্যানার হাতে,সামনে দাঁড়িয়ে পুলিশ

পুলিশ খোঁজে পায় স্থানীয় একটি বাড়িতে সংঘটিত হওয়া ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামিকে।

অথচ ওই আসামিই পুলিশের সামনে একটি মানববন্ধনের ব্যানার নিয়ে

 

দিব্বি বেশ কয়েক ঘণ্টা দাঁড়িয়ে

বক্তৃতাসহ স্থানীয় একটি কলেজের নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবি করে আন্দোলনে অংশ নেয়।

এ সময় পুলিশের এক ইন্সপেক্টর ও পরোয়ানা তামিলকারী দায়িত্বপ্রাপ্ত এসআই সামনে থেকে প্রত্যক্ষ করছিলেন।

এমন ঘটনা ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজে।

এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় সূত্র জানায়, ওই আসামির নাম মো. উজ্জ্বল হাসান।

তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বলে নিজের পরিচয় দেন।

মানববন্ধন কর্মসূচি শেষে

উজ্জ্বল হাসানকে পুলিশের সামনেই আঠারবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি করে তাঁর কক্ষের দরজায় তালা ঝুলাতে দেখা যায়।

এ সময় পুলিশকে তার শরীরে ধরে শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে।

জানা গেছে ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের

বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

ডাকাতরা বীর মুক্তিযোদ্ধার ছেলে আহম্মদ উল্লাহ সিদ্দিকী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় আহতের বড় ভাই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটি তদন্তের দায়িত্ব পায়।

পরে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া একাধিক আসামির জবানবন্দিতে ডাকাতির ঘটনায় জড়িতদের নাম উঠে আসে।

মামলার তদন্ত শেষ করে গত ৫ জানুয়ারি ডিবি পুলিশ উজ্জলসহ ১৪ জন অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আদালত অভিযোগপত্র গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

খোঁজ নিয়ে জানা যায়

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ছাত্রলীগ নেতা উজ্জ্বল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান,

গত ফেব্রুয়ারি মাসে তিনি পরোয়ানা পান।

এরপর থেকে তাঁকে খোঁজা হচ্ছিল, পাওয়া যায়নি।

ওই দিন তো আপনার সামনেই ছিল উজ্জল। এমন প্রশ্ন করলে তিনি বলেন,

ভাইরে তাঁরা তো ছাত্রলীগ করে।

ওই সময় গ্রেপ্তার করলে ঘটনা অন্যদিকে যেতে পারতো।

তাই আমি কৌশল অবলম্বন করেছি। এখন খোঁজা হচ্ছে।

পেলেই ধরে ফেলব।
গত বৃহস্পতিবার আঠারবাড়ি ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খায়রুল কবীর

নিয়োগীর অপসারণ দাবি করে ছাত্রলীগ নেতা উজ্জল হাসানের নেতৃত্বে তাঁর অনুসারীরা মানববন্ধন করেন।

ওই কর্মসূচিতে তিনি বক্তব্য রাখেন।

ওই সময় এসআই জাহাঙ্গীর আলম ও তদন্তকেন্দ্রে নতুন যোগ দেওয়া ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আমিনুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম  বলেন,

আমি নতুন এসেছি। উজ্জলকে চিনি না।

আর ওয়ারেন্ট তামিল করার দায়িত্ব এসআই জাহাঙ্গীরের।

এনএএন টিভি