আদমদীঘি পুকুর পার থেকে মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘি পুকুর পার থেকে মস্তকবিহীন অর্ধগলিত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান,

‘রবিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া নার্সারী সংলগ্ন এলাকায় একটি পুকুর পারে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।’

‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।’

‘লাশটি মস্তকবিহীন অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি