ইয়াবা বিক্রি করতে এসে শ্বশুর-জামাই গ্রেফতার!

ইয়াবা বিক্রি করতে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে শ্বশুর-জামাইসহ তিন মাদক চোরাকারবারি গ্রেফতার হয়েছেন।

রোববার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কুদ্দুস (৩২), নিজাম উদ্দিন (২১) ও কাশেম শেখ (৬৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঢাকা মেট্রোঃ দক্ষিণ সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান,

‘গ্রেফতার আব্দুল কুদ্দুস একজন পেশাদার মাদক চোরাকারবারি।’

‘চট্টগ্রামের মাদক কারবারি ইব্রাহিমের থেকে ইয়াবা নিয়ে ঢাকা উদ্যান এলাকার রিপনের কাছে বিক্রির জন্য এসেছিলেন তিনি।’

‘রিপন মীর রেডিমিক্স কংক্রিটের একজন গাড়িচালক। এসব ইয়াবা সংগ্রহের জন্য তিনি গাড়ির হেলপার নিজাম এবং শ্বশুর কাশেম শেখকে পাঠান।’

‘নিজাম খুচরা মাদক কারবারি। কাশেম শেখ জামাইয়ের প্রলোভনে পড়ে ইয়াবা কারবারে জড়িত হয়।’

অভিযানের সময় শরীর তল্লাশি করে আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৯ হাজার পিস, নিজাম উদ্দিনের কাছ থেকে ছয়শো পিস এবং কাশেম শেখের কাছ থেকে চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন মতিঝিল সার্কেলের পরিদর্শক মিজানুর রহমান।

আরও পড়ুন :

এনএএন টিভি