গোপালগঞ্জে কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে মান্নান শেখ(৬৫) নামে গ্রুপ প্রধান নিহত ও ৫ জন আহত হয়েছে।
এসময় বেশকিছু বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম ও এলাকাবাসী জানান,
কাশিয়ানী উপজেলা সদরের খায়েরহাট গ্রামের চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রবিবার (১৬ জুলাই) বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নানের সমর্থক রঞ্জু শেখ ও হেমায়েতের সমর্থক রাসেল শেখের মধ্যে বাক বিকন্ডার ঘটনা ঘটে।
এসময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেন ।এরই জেরে আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে দুই পক্ষের লোকজন লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা চালায় ও সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষ চলাকাল মান্নান শেখ গ্রুপের প্রধান মান্নান শেখ মারাত্মক আহত হয়। তার শরীরে কোপ ও আঘাতের চিহ্ন রয়েছে। এসময় উভয় গ্রুপের আরো ৫/৬জন আহত হন।
মারাত্মক আহত মান্নান শেখকে কাশিয়ানী ১ শ’ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত ১জনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে দবি করেন ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন :
- তালায় ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দুপুর পর্যন্ত ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
- প্রথমবারের মতো ব্যালটের নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং ইসির
- ডেঙ্গু পরিস্থিতিতে পাঁচ সচেতন বার্তা দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়!
- ডিএমপি ২০১৬ সালে তিন দফায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
- প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’ আয় করলো ৮৪ হাজার ডলার!
- দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
- মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
- ঝুঁকিপূর্ণ মার্কেট সিলগালা করায় সড়ক অবরোধ ব্যবসায়ীদের,
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে
- দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
- ১৬ কোটি টাকার গাঁজাসহ এমবিএ ছাত্র গ্রেফতার!

Comments are closed.