রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগেসর কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ ও দেশের অন্যত্র মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে,
‘গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯১ মিলিমিটার।’
‘এছাড়া ডিমলায় ৪৯, হাতিয়ায় ৩৫, টেকনাফে ২৬, সাতক্ষীরায় ২৪, সিলেটে ১৬, মাদারীপুরে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,
‘রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।’
‘এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী তিন দিনে আবহাওবার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়,
‘গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।’
‘আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।’
আরও পড়ুন:
- উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- উজরা জেয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আজ!
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি
- ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার শীর্ষ রুশ জেনারেল নিহত
- ঘুষ নেওয়ার অভিযোগ: দুদকের দুই কর্মকর্তাকে প্রত্যাহার
- সাভারে জঙ্গি ধরতে চেকপোস্ট বসিয়ে গণপরিবহন তল্লাশি!
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- নীলফামারীতে দুই মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতকটি আর নেই

Comments are closed.