নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদীতে ভাসমান বিবস্ত্র অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় সুখারি ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদী থেকে বিবস্ত্র মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
‘নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনে মগড়া নদীর ভাঙনে বাঁশঝাড় পড়ে যায়।’
‘নদীর তীরে ওই বাঁশঝাড়ে বুধবার সন্ধ্যায় মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’
এসআই মো. সাইদুর রহমান বলেন,
‘বুধবার সন্ধ্যায় মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফুর রহমান জানান, ‘উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
আরও পড়ুন:
- দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
- ঘরের সিধঁ কেটে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা
- নীলফামারীতে দুই মাথা নিয়ে জন্ম নেয়া নবজাতকটি আর নেই
- হজ শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি
- টিপ পরে স্কুলে আসায় ছাত্রীকে মারধর; অভিমানে আত্নহত্যা
- সায়েন্সল্যাব এলাকার ফুটপাতে পড়ে ছিলো ভবঘুরে নারীর মরদেহ
- প্রধানমন্ত্রী সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবেন উজরা জেয়া
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
- দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ বন্ধের সুপারিশ!
- ‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে

Comments are closed.