শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে দেশ ও দেশের বাইরে মোট ১৫১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । প্রথম সপ্তাহান্তে সিঙ্গেল স্ক্রিন থেকে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয় বলে জানিয়েছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ।
এবার জানা গেল, কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে বেশ ভালো চলছে ‘প্রিয়তমা’।
প্রথম উইকএন্ড বা ৩ দিনে (৭-৯ জুলাই) ৪৪ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।

বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজীব বলেন,
‘হলিউড সিনেমার পিক সামার মৌসুম হবার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাবার সুযোগ পেয়েছে।’
‘প্রথম ৩ দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার গ্রস সেল করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে ৪র্থ সর্বোচ্চ ওপেনিং।’
‘খুব আশা জাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি মূল মার্কেটে রিলিজ হতে পেরেছে তার সবগুলোতেই দারুণ পারফর্ম করছে সিনেমাটি।’
‘নিউইয়র্কে তো রীতিমত ‘প্রিয়তমা’ ঝড় বইছে।’
জানা গেল, নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস থেকে ‘প্রিয়তমা’র সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে।

তিন দিনে সেখান থেকে ১৬ হাজার ৪৭৬ ডলারের টিকিট বিক্রি হয়েছে।
এছাড়া কানাডার টরন্টোর সিনেপ্লেক্স অডেওন এগলিন্টন টাউন সেন্টার সিনেমাস থেকে ৪ হাজার ৭২৪ ডলার,
যুক্তরাষ্ট্রের ম্যাডিসন হাইটসের এএমসি জন আর ১৫ থেকে ২ হাজার ৩৯১ ডলারের টিকিট বিক্রি হয়েছে।
গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস এবং
কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’র মোট ৪২টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’।
প্রসঙ্গত, ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

One Reply to “‘প্রিয়তমা’ সিনেমার সাড়ে ১০ কোটি টাকার টিকিট বিক্রি দেশ-বিদেশে”
Comments are closed.