১০ বছরে সাত বার জেল খাটিয়েছেন এক স্ত্রী। মজার বিষয় হলো গ্রেপ্তারের প্রতিবারই স্ত্রী তার জামিন করিয়ে আনতেন। এমন ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের মেহসানায়। খবর: এনডিটিভির।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ওই দম্পতির নাম প্রেমচাঁদ মালি ও সোনু। তারা মেহসানা জেলার কাদি শহরের বাসিন্দা।
জানা যায়, ২০০১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রেমচাঁদ ও সোনু। বিয়ের ১৩ বছর পর ২০১৪ সাল থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
২০১৫ সালে প্রেমচাঁদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে প্রথমবার মামলা করেন সোনু।
পরে স্ত্রীকে দুই হাজার রুপি করে ভরণপোষণ দেওয়ার মুচলেকা দিয়ে জামিন পান প্রেমচাঁদ। এরপর থেকে স্বামী ও স্ত্রী আলাদা থাকতেন। তবে তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো।
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেমচাঁদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে ১০ বছরে বেশ কয়েকবার গ্রেপ্তার করিয়েছেন সোনু।
পরে তিনিই আবার জামিন করিয়েছেন। এরপর ২০১৯ ও ২০২০ সালেও সনুকে ভরণপোষণ না দেওয়ায় গ্রেপ্তার হন প্রেমচাঁদ। তখনও তাকে ছাড়িয়ে আনেন সোনু।
প্রেমচাঁদ সর্বশেষ গ্রেপ্তার হন চলতি বছরের শুরুতে। এবারও স্ত্রীর ভরণপোষণের অর্থ না দেওয়ায় গ্রেপ্তার হন তিনি। সবশেষ গত ৪ জুলাই প্রেমচাঁদকে ছাড়িয়ে আনেন তার স্ত্রীই।
আরও পড়ুন :
- ডেঙ্গু শনাক্তে নতুন রেকর্ড,
- আইন নিয়ন্ত্রণে নরসিংদীর নবাগত পুলিশ সুপার-সাংবাদিকদের সভা
- দুর্নীতির দায়ে সাবেক ওসি ফিরোজ ও তার স্ত্রী সাবরিনার কারাদণ্ড
- দর্শকরা আমাকে ভুলে যায় নি, এটাই তো অনেক
- ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা না রেখেই আবেদন করা যাবে
- দর্শকরা আমাকে ভুলে যায় নি, এটাই তো অনেক: পূর্ণিমা
- চোরাকারবারিকে নদী সাঁতরে ধাওয়া করার সময় বিজিবি সদস্যের মৃত্যু
- মেক্সিকোর প্রধান একটি বাজারে হামলা-আগুন; নিহত নয়
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
- পড়াশোনা নিয়ে কথা বলা বন্ধ করলেন বাবা, ছেলের আত্মহত্যা
- টাঙ্গাইলের ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে ২ জন নিহত
- টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে ভারত
- দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী
- ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু হবে ১১ জুলাই
- পড়াশোনা নিয়ে কথা বলা বন্ধ করলেন বাবা, ছেলের আত্মহত্যা
- ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৩

Comments are closed.