মেক্সিকোর মধ্যাঞ্চলীয় তলুকা শহরের প্রধান একটি বাজারে একদল মুখোশধারী হামলা চালিয়ে আগুন ধরিয়ে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।
এক বিবৃতিতে মেক্সিকোর স্টেট প্রসিকিউটর জানায়,
‘একদল মুখোশধারী মধ্য মেক্সিকান শহর তলুকার একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে।’
‘নিহতদের মধ্যে আটজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান। ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে।’
‘মৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের কম বলে মনে হচ্ছে, কিন্তু তাদের শনাক্ত করা এখনও সম্পন্ন হয়নি।’
তলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ গণমাধ্যমকে বলেন,
‘মার্কেটে ব্যবসায়ী ও ওই স্থানটির মালিকদের মধ্যে বিরোধের জেরে সম্ভবত আগুন লেগেছে।’
আল জাজিরা সূত্রে জানা যায়,
‘স্থানীয় সময় সোমবার হওয়া এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি।’
‘তলুকার এই বাজারটি সমগ্র মেক্সিকোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন এ বাজারটিতে ২৫ হাজার ক্রেতা আসে।’
আরও পড়ুন :
- নারায়ণগঞ্জে নতুন ডিসি মাহমুদুল হক
- স্ত্রীকে আটকে রেখে টাকা আদায়, লজ্জায় স্বামীর আত্মহত্যা!
- ৪৮ জন স্কলার পেলেন প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪
- রায়পুরায় বিএনপির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত
- দুই দশক আগের ‘তুম সে হি’ গানে নেচে ভাইরাল তরুণ-তরুণী
- শৌচাগার থেকে গায়িকার নিথর দেহ উদ্ধার, নেপথ্যে কে?
- কড়া রোদে হার্ট অ্যাটাকে দায়িত্বরত অবস্থায় কনস্টেবলের মৃত্যু
- প্রবল বৃষ্টিপাত-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক, নিহত এক
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করলো মাহাদী
- মাদ্রাসাছাত্রীকে অপহরণ, ধর্ষণের পর হত্যা; যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Comments are closed.