ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করলো মাহাদী

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক তদন্ত মো. শাহজাহান মণ্ডল জানান,

‘গত ৩ জুলাই ধানমন্ডিতে ২১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে ধানমন্ডি থানা একটি মামলা দায়ের করেন।’

‘ঘটনার পর থেকে আসামি মাহাদী হাসান জারিফ পলাতক ছিলেন। বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে তাকে বরিশাল জেলার কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন,

‘শুক্রবার (০৭ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জারিফ। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন। ভুক্তভোগী ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি