নারায়ণগঞ্জের বন্দরে বিচার সালিশি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধারের পর
সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
এলাকাবাসীর তথ্য সূত্রে জানা গেছে,
অটো চুরির ঘটনা নিয়ে রাজিবের সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রূপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল।
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার সালিশ বসে।
বিচার সালিশির এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে এলাপাথাড়িভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
- মা হারা হারালেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী
- জাপানি সামুদ্রিক খাবার আমদানির ওপর নিষেধাজ্ঞা চীনের
- ক্রিকেটার তামিম ইকবালের হঠাৎ বিদায়ে হতবাক পূজা চেরি
- প্রধানমন্ত্রীর কথা রাখতে অবসর থেকে সড়ে আসলেন তামিম
- গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৩ জনের মৃত্যু
- নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে “স্মার্ট কর্ণার” উদ্বোধন
- আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
- পরিচ্ছন্নতা কর্মীর মেয়েকে ধর্ষণ; ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

Comments are closed.