গাইবান্ধায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; ৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২০ জন।

শুক্রবার (০৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘শুক্রবার রাতে ঢাকা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস কয়েকজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল।’

‘পথে যাত্রীবাহী বাসটি বালুয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।’

‘এতে বাসের ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের তিনজন যাত্রী ঘটনাস্থলই নিহত হন।’

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জহুরুল ইসলাম (৪৫)। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামে।

তিনি ওই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। প্রাথমিকভাবে অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।

আরও পড়ুন;

এনএএন টিভি