শেরপুরের শ্রীবরদীতে অটো ভ্যান চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোস্তাফিজুর রহমান মোকমাইন (৩২) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৭ জুলাই) দুপুরে উপজেলার সিংগাবরনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকমাইন ওই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
ঘটনার বরাত দিয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,
‘শুক্রবার দুপুরে মোস্তাফিজুর রহমান মোকমাইন একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রাসেল মিয়ার বাড়িতে অটো ভ্যান চার্জের জন্য বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান। এ সময় বিদ্যু্তায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
‘আমাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান। ভ্যান চালিয়ে সংসার চালাত আমার স্বামী। আজ ওই বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আমার স্বামী মারা যায়।’
এ ঘটনার তদন্তকারী অফিসার এসআই আক্তার হোসেন বলেন,
‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন;

Comments are closed.