সম্প্রতি ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র রিয়েল্যাটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর সেটে মৃত বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন টালিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তার দিন কয়েকের মধ্যেই মা হারা হারালেন এ অভিনেতা।
শুক্রবার (০৭ জুলাই) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তার মা শান্তিরানি চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সংবাদমাধ্যমের কাছে মিঠুনের মায়ের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী বলেন,
‘হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুরমা আর আমাদের মাঝে নেই।’
একসময় জোড়াবাগানের বাড়িতে চার ভাই বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। পরে তার মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বাই। সেখানে তার সঙ্গেই থাকতেন তিনি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মিঠুনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।
মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন,
‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’
আরও পড়ুন:
- তামিম ইকবাল পর গণভবনে ডাক পড়ল পাপনের
- আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বর্ষাকালে বিভিন্ন রোগ প্রতিরোধে যা যা করণীয়!
- আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
- নিখোঁজের ৪ দিন পর নারীর গলিত মরদেহ উদ্ধার
- ইতালিতে বৃদ্ধাশ্রমে আগুন; শ্বাসকষ্টে ৬ জনের মৃত্যু
- ধানমন্ডিতে ভবনের ছাদে নিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেফতার
- পুনর্বিন্যাস সিলেবাসে আগামী বছর এইচএসসি পরীক্ষা হবে

Comments are closed.