পুনর্বিন্যাস সিলেবাসে আগামী বছর এইচএসসি পরীক্ষা হবে

আগামী বছর পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী  আরও বলেন,

‘আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না।’

‘তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে ‘

ডেঙ্গু প্রকোপ নিয়ে মন্ত্রী বলেন,

‘ডেঙ্গু প্রতিরোধযোগ্য একটি অসুখ। এজন্য আমাদের সচেতন থাকতে হবে।’

‘শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসা-বাড়িতেও পানি জমতে দেওয়া যাবে না। তাহলেই শিক্ষার্থীরাসহ সকলে নিরাপদে থাকতে পারবো।’

আরও পড়ুন:

এনএএন টিভি