হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মুন্সিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মঙ্গলবার দিনগত সাড়ে ১২টার দিকে হাসপাতালে পুরাতন ভবনের ছাদে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত শাকিল মোল্লাকান্দি ইউনিয়নের মো. হাবিবুরের ছেলে। তারা শহরের ২ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক ভবনের ভাড়াটিয়া।

এজাহারসূত্র ও ভুক্তভোগীদের পক্ষ থেকে বলা হয়, ওই কিশোরীর মা হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী হওয়ায় প্রায়ই হাসপাতালে যাওয়া-আসা করতো সে।

মঙ্গলবার রাতে মায়ের জন্য হাসপাতালে অবস্থান করছিল ওই কিশোরী।

একই সময় ৪ থেকে ৫ জন সহযোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল।

রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে লোকজন কমে এলে প্রয়োজনের কথা বলে ওই কিশোরীকে ডেকে সিঁড়ির সামনে নিয়ে প্রেমের প্রস্তাব দেন শাকিল।

এতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে টেনে হাসপাতালের ছাদে নিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসা নেয় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান,

ওই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শেখ শাকিলকে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন:

এনএএন টিভি