ভিয়েতনামে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মো. লুৎফর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি এই পদে রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলাভিষিক্ত হবেন।
প্রসঙ্গত, কূটনীতিক মো. লুৎফর রহমান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
১৯৯৮ সালে ফরেন সার্ভিসে যোগদান করে তিনি এখন টরন্টোতে বাংলাদেশ কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে, তিনি মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তার কূটনৈতিক কর্মজীবনে তিনি হ্যানয়, করাচি, রিয়াদ এবং রাবাতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া লুৎফর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।
সূত্র : ইউএনবি
আরও পড়ুন:
- এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাস-জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের লক্ষণ ও চিকিৎসা
- হাসপাতালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
- কোনো ব্যবস্থা নেয়নি ভোক্তা অধিকার কাঁচা মরিচের দামে ব্যাপক গরমিল
- পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের কব্জি কর্তন, বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি
- ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রতি সরকারি ব্যয় ৫ লাখ ৩৪ হাজার টাকা
- এমভি জাডো জাহাজ পায়রা বন্দরে বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে
- তামিম : দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চেষ্টা করেছি
- আমেরিকা ও কানাডাসহ বিশ্বের ১৫০ প্রেক্ষাগৃহে চলবে ‘প্রিয়তমা’
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু একজনের
- আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী
- ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি আত্মহত্যা করেছেন
