পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরে এসেছে এমভি জাডো নামে আরও একটি জাহাজ।
ইন্দোনেশিয়া থেকে আসা এ মাদার ভ্যাসেলটি বুধবার (৫ জুলাই) রাতে এ বন্দরের আউটারে এসে পৌঁছায়।
বর্তমানে জাহাজটিকে ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।
এ বিষয়ে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান,
জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে।
লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে জাহাজটি।
এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভায়ারে নেয়া হবে বলেও জানানো হয়েছে।
আয়তনে ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর ছেড়ে আসে।
এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামে আরও দুটি জাহাজ এ বন্দরে এসেছে।
আরও পড়ুন :
- কোনো ব্যবস্থা নেয়নি ভোক্তা অধিকার কাঁচা মরিচের দামে ব্যাপক গরমিল
- তামিম : দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চেষ্টা করেছি
- সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন তামিম ইকবাল
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম
- মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৭
- ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে
- দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার
- নেত্রকোনার কংশ নদে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার
- গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-ট্রেলার সংঘর্ষে চারজনের মৃত্যু
- তীব্র তাপে অসুস্থ কিং কোবরার বোতলে করে পানি পান, ভাইরাল ভিডিও!
- পুরোপুরি সুস্থ হয়ে অভিনয়ে কামব্যাক করবেন সামান্থা!
- পাহাড় ধসের ভারি পাথর গাড়ির উপর গড়িয়ে পড়ে নিহত ২

Comments are closed.