দক্ষিণি সুপারস্টার সামান্থা রুথ প্রভুর বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা সাবার জানা। তিনি ‘মায়োসাইটিস’ নামক রোগে ভুগছেন। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
জানা যায়, সামান্থা রুথ প্রভুর এই রোগটি এতটাই জটিল যে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে পেশিকে আক্রমণ করে। তাই এবার
এ রোগ বেশ ভোগাচ্ছে সামান্থাকে। কিছুটা সুস্থ হয়ে কিছুদিন হলো কাজে ফিরেছিলেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে ‘সিটাডেল’ সিরিজ়ের কাজ।
এছাড়াও বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে ‘খুশি’ ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে। খুব বেশি হলে আর দুই থেকে তিনদিন।
এর মধ্যেই বাঁধল বিপত্তি। ফিরিয়ে দিচ্ছেন প্রযোজকদের থেকে নেওয়া অগ্রীম পারিশ্রমিক।
‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজ়ের পর হিন্দি ছবিতে সামান্থাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা।
সবাই ভেবেছিলেন ‘সিটাডেল’ সিরিজ়ের পর থেকেই বলিউডে বেশি করে দেখা যাবে অভিনেত্রীকে।
কিন্তু তার আগেই শোনা যাচ্ছে, প্রযোজকদের কাছ থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিচ্ছেন সামান্থা।
হাতের দুটি কাজ শেষ করে অভিনয় থেকে বিরতি নেবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে চান তিনি।
এর আগে অসুস্থতা নিয়েই কাজ করেছিলেন ‘শকুন্তলম’ছবিতে। কিন্তু শরীর কথা না শোনায় ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি তিনি।
এবার একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটছে। অসুস্থতার কারণে হাতে থাকা কাজগুলোই ছেড়ে দিতে হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা।
আরও পড়ুন:
