মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে আবদুল্লাহ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
নিহত আবদুল্লাহ ওই ইউনিয়নের চরগজারিয়া গ্রামের রশিদ ভুইট্টার ছেলে।
সে এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার হাজী বাছের মৌলবী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর- মাদারীপুর আঞ্চলিক সড়কের উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,
দুপুরে আবদুল্লাহ শিবচর পৌর বাজার থেকে মোটরসাইকেলে চড়ে দ্রুত গতিতে বাড়িতে যাচ্ছিলেন।
পথিমধ্যে ফার্মগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
পরে তার পরিবারের লোকজন ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকার কদমতলী এলাকায় গাড়িতেই সে মারা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন,
‘মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো পথেই সে মারা যায়। এ বিষয়ে পরিবারের থেকে কোন অভিযোগ আসে নি ‘
আরও পড়ুন :

Comments are closed.