সুনামগঞ্জে নৌকা ডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর হাওরে নৌকা ডুবিতে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার মর দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রবিউল (৩)।

স্থানীয় ইউপি সদস্য মহিনুর জানান,

‘নিহত শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকাটি পানিতে ডুবে যায়। কেউ সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।’

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,

‘খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি