তেইশ বছরের ক্যারিয়ারে প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ দিয়েই ঈদে রাজকীয় অভিষেক ঘটলো আফরান নিশোর। ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ নিয়ে মাল্টিপ্লেক্সে দর্শক আগ্রহ এখন তুঙ্গে।
অনেকে সিনেমাটি দেখতে এসে টিকিট পাচ্ছেন না, বাধ্য হয়ে দেখছেন পরের শো। রাজধানীর বিভিন্ন মাল্টিপ্লেক্সে এমন চিত্রই দেখা যাচ্ছে বেশি।
দর্শকের আগ্রহে স্টার সিনেপ্লেক্সে ১৮ শো থেকে বাড়িয়ে আজ শনিবার থেকে ৩৩ শো করা হয়েছে বলে জানান সিনেমাটির পরিবেশক অনন্য মামুন।
শুধু তাই নয়, লায়নস সিনেমাহলে চারটির পরিবর্তে শো বাড়িয়ে এখন ৮টি করা হয়েছে।
পরিবেশক অনন্য মামুন বলেন,
‘সুড়ঙ্গ’ অদ্ভুত রকমের ভালো চলছে, খুবই ভালো চলছে। এখন পর্যন্ত প্রত্যেকটা শো হাউজফুল যাচ্ছে।’
‘দর্শকরা সিনেমা দেখতে এসে টিকিট পাচ্ছেন না, বাধ্য হয়ে শো বাড়াতে হয়েছে। স্টার সিনেপ্লেক্সে আজ থেকে ৩৩ টি এবং লায়নসে ৮টি করে শো চলবে।’
এদিকে, রাজধানীর শ্যামলী সিনেমা হলেও ছবিটি ভালো চলছে বলে জানান হলটির ম্যানেজার মোহাম্মদ হাসান। হলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে জানিয়ে বলেন,
‘আলহামদুলিল্লাহ। ছবি ভালো যাচ্ছে। গতকালের থেকে আজকে আরও বেশি দর্শক পেয়েছি।’ ‘
‘গতকাল ডিলাক্সে বেশি পেয়েছি, আজকে প্রিমিয়ামে বেশি পেয়েছি। সবগুলো শো বেশ ভালো চলছে, দর্শক বাড়তেছে।’’
রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা।
আরও পড়ুন:
