খুলনায় বাস-ভ্যানের সংঘর্ষে নারীর মৃত্যু; আহত ৪

খুলনার পাইকগাছা সড়কের কপিলমুনির কাশিমনগর শ্মশানঘাট এলাকায় বাস ধাক্কায় ভ্যানে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ভ্যানচালকসহ আরোহী ৪ জনকে গুরুতর অবস্থায় তালা হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (০২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে ।

আরও পড়ুন: অবৈধভাবে হজ পালন করতে গিয়ে ১৭হাজার মুসল্লি গ্রেফতার

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে যাত্রীবাহী বাস খুলনা মেট্টো জ-০৫-০০৫৫ পাইকগাছার দিকে যাচ্ছিল।’

আরও পড়ুন:  ভারতের ছয় কাঁচামরিচ বোঝাই ট্রাক ঢুকলো দেশে

‘একই দিক থেকে যাত্রীবাহী মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল।’

‘এ সময় পেছনে থাকা বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানসহ এর চালক ও আরোহীরা রাস্তার উপর ছিটকে পড়লে এক নারীর উপর দিয়ে বাস চলে যায়। ঘটনাস্থলেই সেই নারীর মৃত্যু হয়।’

আরও পড়ুন: আবিদজানে নির্মাণাধীন ভবন ধসে নিহত সাত শ্রমিক

এ সময় ভ্যান চালকসহ আরও ৩ যাত্রীকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তালা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

আরও পড়ুন: কম্বোডিয়ায় নাইট ক্লাবে আগুন; ৬ জনের প্রাণহানি

ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করলেও চালকসহ হেলপার পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

পাইকগাছা থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ র‌ফিকুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,

আরও পড়ুন:  রান্না করার সময় কড়াইয়ে খাবার লেগে যাচ্ছে?

‘নারীর নাম পাওয়া যায়‌নি। বর্তমানে আমরা ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছি। বাস‌টি জব্দ করা হ‌য়ে‌ছে তবে চালক-হেলপার পালিয়ে গেছে।’

এনএএন টিভি

Share this news as a Photo Card