কম্বোডিয়ায় নাইট ক্লাবে আগুন; ৬ জনের প্রাণহানি

কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি নাইট ক্লাবে আগুন লেগে ছয়জনের মৃত্যু হয়েছে।

শনিবার (০১ জুলাই) সন্ধ্যায় লাগা ওই আগুনে চার পুরুষ ও দুই নারী নিহত হয়েছে বলে জানান নমপেন পুলিশের মুখপাত্র স্যান সক সেইহা। খবর এএফপির।

ফায়ার সার্ভিসকর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ।

সক সেইহা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ওই নাইট ক্লাবটিকে আরও কেউ রয়েছে কি না তা এখনই আমরা বলতে পারছি না। পুলিশ এখনও নাইট ক্লাবটিতে ঢুকতে পারছে না।’

এর আগে, গত বছর ডিসেম্বরে থাই-কম্বোডিয়া সীমান্তের একটি ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন মারা গিয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, পইপেট শহরের গ্র্যান্ড ডায়মন্ড সিটি হোটেলের ওই আগুন লেগেছিল বৈদ্যুতিক ত্রুটির কারণে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card