কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়

কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিল বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কাতারের

আক্রমণভাগকে আটকে রাখলেও অতিরিক্ত ৩০ মিনিটে আর নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি বাংলাদেশ।

কাতারের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে।

ভারতের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বাংলাদেশ ইতিবাচক ফুটবল খেললেও পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কাতার।

৭২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে। আর বাংলাদেশের গোলবারে মোট শট নিয়েছে ১১টি।

অন্যদিকে পুরো ম্যাচে কেবল ২৮ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পেরেছে বাংলাদেশের ফুটবলাররা। আক্রমণেও খুব একটা সুবিধা করতে পারেনি।

কাতারের গোলবার বরাবর মোট শট নিয়েছে মাত্র তিনটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা।

র‌্যাংকিংয়ে ঢের এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। আগের মুখোমুখি দুই লড়াইয়ের দু’টিতেই কাতারের কাছে হেরেছে বাংলাদেশ। বলা যায়,

ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন প্রতিপক্ষই পায় বাংলাদেশ দল।

এরপরও এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে ছাড় দিয়ে কথা বলেনি লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।

ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। সেই সুবাদে দ্বিতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ আসে।

রাকিব হোসেনের দেওয়া ক্রসে কাতারের ডিফেন্ডারের মিসে বল পেয়ে যায় মোরসালিন। কিন্তু গোলরক্ষককে পরাস্থ করতে পারেননি তিনি।

এরপর প্রথমার্ধের বাকি সময়ে দু’দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা চালাতে থাকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।

দ্বিতীয়ার্ধে গোছানো ফুটবল খেলতে থাকে কাতার। কিন্তু ভাগ্য সহায় হয়নি। পুরো ম্যাচে কাতারের গড়া আক্রমণ শক্তহাতে প্রতিহত করে বাংলাদেশ।

অন্যদিকে গোলের প্রয়াস চালায় বাংলাদেশও। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্যতেই শেষ হয়েছে দ্বিতীয়ার্ধ।

অতিরিক্ত সময়ের খেলায় গোলের নেশায় বুঁদ হয়ে ওঠে কাতারের ফুটবলাররা। চালাতে থাকে একের পর এক আক্রমণ।

প্রতিবার বাংলাদেশকে রক্ষা করেছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে পারেননি তিনি।

মোহাম্মদ আব্দুল্লাহ আল বুলৌসী এগিয়ে নেন কাতারকে। ম্যাচটি শেষ হয় ১-০ গোল ব্যবধানে।

আরও পড়ুন :