পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার (০২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার।
সারা দেশে গত বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হয় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ।
তখন ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) মোট চার দিন।
১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলে পাঁচ দিন।
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রবিবার (০২ জুলাই) অফিসে যোগ দেবেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা।
খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
তবে অনেকে গ্রামে ঈদ করতে গেছেন, তারা ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা ফিরবেন আরও দু-একদিন পর।
এজন্য অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও দু-তিন দিন। আর তখনই রাজধানী ঢাকা ফিরবে চিরচেনা রূপে।
আরও পড়ুন:
- শিক্ষামন্ত্রী : শেখ হাসিনা এখন বিশ্বনেতা
- ইসলামিক দৃষ্টিতে ভুঁড়ি খাওয়া কি জায়েজ?
- সিলেটে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকা
- কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু; আহত ১
- কোরবানির পশুর চামড়া খাওয়া কি জায়েজ?
- ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৪
- কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
- রাজধানীতে পুকুরে সাঁতরাতে গিয়ে নিখোঁজ যুবক
- মাছ-মাংস রাঁধলেই আঁশটে গন্ধ, দূর হবে ৩ উপায়ে!
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে নিহত ৩, অসুস্থ ২৭০ জন
- মোটরচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গৃহবধূর মৃত্যু
- কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়
