সম্প্রতি ৪০ রুশ নাগরিককে বরখাস্ত করে ন্যাটোর সদস্যরাষ্ট্র রোমানিয়া। এরই ধারাবাহিকতায় বুখারেস্টে অবস্থিত রুশ দূতাবাসের ৪০ কূটনীতিক ও কর্মী পরিবারসহ শনিবার (১ জুলাই) রাশিয়ার উদ্দেশ্যে রোমানিয়া ছেড়েছে।
রবিবার ( ২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কোর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মস্কো টাইমস।
প্রতিবেদনে বলা হয়,
‘এর আগে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, রাশিয়ার ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ ক্রেমলিনের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ফ্লাইটে শনিবার (১ জুলাই) রোমানিয়া ত্যাগ করবে।’
রোমানিয়ার সম্প্রচারমাধ্যমে প্রচারিত ফুটেজে বুখারেস্ট বিমানবন্দরে ইলিউশন ইল ইয়াশ -৯৬ নামের একটি রুশ উড়োজাহাজকে অবতরণ করতে দেখা গেছে।
এদিকে, বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার রাতে রুশ উড়োজাহাজটির বুখারেস্ট বিমানবন্দর ছাড়ার কথা।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,
‘ইউক্রেনে রুশ আগ্রসনের প্রেক্ষাপটে সবশেষ এ সিদ্ধান্ত মস্কো-বুখারেস্টের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতিকে প্রতিফলিত করে।
এর আগে, গত ৮ জুন রুশ নাগরিকদের সরিয়ে নিতে মস্কোকে অনুরোধ করে বখারেস্টের কর্তৃপক্ষ। এ জন্য মস্কোকে ৩০ দিন সময় বেঁধে দেয়ছিল তারা।
আরও পড়ুন:
- হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ
- কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু; আহত ১
- সিলেটে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকা
- কোরবানির পশুর চামড়া খাওয়া কি জায়েজ?
- ভয়াবহ দুর্ঘটনায় ফিলিস্তিনের কারামন্ত্রীর মৃত্যু
- ফার্মগেটে ট্রাফিক কনস্টেবল হত্যায় গ্রেপ্তার ৪
- রাজধানীতে পুকুরে সাঁতরাতে গিয়ে নিখোঁজ যুবক
- কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
- অভিষেকেই বাজিমাত; মাল্টিপ্লেক্সে নিশোর রাজত্ব
- মাছ-মাংস রাঁধলেই আঁশটে গন্ধ, দূর হবে ৩ উপায়ে!
- টানা কয়েকদিন ছুটির পর এবার ঢাকা ফেরার পালা!
- ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তে নিহত ৩, অসুস্থ ২৭০ জন
- কুয়েতের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়
- মোটরচালিত মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গৃহবধূর মৃত্যু
- ছুটি শেষে আজ খোলা হলো অফিস-আদালত, ব্যাংক-বীমা

Comments are closed.