এ মাসের মধ্যেই আবারও একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা। আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে।
ইতোমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।
টচযদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা হলে এর নাম হবে তেজ। ভারতের দুই রাজ্যে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন তারা।
ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন,
ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।
আগামী পাঁচ দিন এই জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে।
কেবল অন্ধ্রপ্রদেশই নয়, ঊড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতেও একটানা বৃষ্টিপাত হবে।
ঊড়িষ্যার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে।
ইতোমধ্যে ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ঊড়িষ্যার আট জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সম্প্রতি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ে ভারতের গুজরাট উপকূলে। তবে আগাম ব্যাপক সতর্কতা গ্রহণ করায় এর ক্ষতি থেকে অনেকটাই মুক্তি পায় ভারত। বাংলাদেশে ঝড়টির সরাসরি কোনো প্রভাব পড়েনি।
আরও পড়ুন :
- দেশের ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব সৌরভ কুমার
- নেত্রকোনার কংশ নদে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার
- গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-ট্রেলার সংঘর্ষে চারজনের মৃত্যু
- তীব্র তাপে অসুস্থ কিং কোবরার বোতলে করে পানি পান, ভাইরাল ভিডিও!
- মাদকের চালান দিতে এসে ভারতীয় যুবক আটক
- নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
- প্রয়াত হলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ
- কুরআন শরীফ পোড়ানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি পররাষ্ট্রমন্ত্রীর
- প্রয়াত হলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ
- কিশোরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১
- বরের বাড়ির খাবার খেয়ে কনেপক্ষের ১৫ জন অসুস্থ
- আলেফ অ্যারোনটিকস’র উড়ন্ত গাড়ি এবার যুক্তরাষ্ট্রে!
- বিএনপির অপকর্ম-দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে: প্রধানমন্ত্রী
- আবিদজানে নির্মাণাধীন ভবন ধসে নিহত সাত শ্রমিক

Comments are closed.