প্রয়াত হলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ

না ফেরার দেশে চলে গেলেন কবি ও সাবেক অতিরিক্ত সচিব আফতাব আহমদ। (ইন্না লি………উন)

সোমবার (০৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকার বনানীর ইয়র্ক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন আফতাব আহমেদ।

পারিবারিক সূত্রে জানা যায়,

‘আফতাব আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাজধানীর বারডেম ও স্কয়ার হাসপাতালের পর সর্বশেষ ইয়র্ক হাসপাতালে ভর্তি ছিলেন।’

উল্লেখ্য, ২০১৯ সালে আফতাব আহমেদের সঙ্গে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের বিয়ে হয়।

আরও পড়ুন:

এনএএন টিভি