নিয়মিত মৌরি খেলে পাওয়া যাবে বহু উপকার!

ডাল, সবজি, নিরামিষ বিভিন্ন রান্নায় মৌরি ব্যবহার করলে খেতে বেশ সুস্বাদু হয়। অনেকে আবার নিয়মিত মৌরি খান। নিয়মিত মৌরি খেলে শরীরের উপকারসহ হরেক রকম উপকার পাওয়া যায়। পুষ্টিবিদদের মতে,

‘সকালে খালি পেটে মৌরি ভেজানো পানি খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। শরীরের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ উপকারী এই পানীয়।’

জেনে নিন রোজ সকালে মৌরি ভেজানো পানি দিয়ে দিন শুরু করা কেন এত স্বাস্থ্যকর।

হজমশক্তি বাড়ায় মৌরি

বর্ষাকালে পেটের সমস্যা লেগেই থাকে। ভাজাভুজি, অতিরিক্ত তেলমশলা খাওয়ার পর গ্যাস-অম্বলে ভুগতে হয় অনেককেই।

নিময় করে সকালে মৌরি ভেজানো পানি খেলে হজমশক্তি বাড়ে। অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের ধাত থাকলেও মৌরি ভেজানো পানি খেলে উপকার পাবেন।

পেটের সংক্রমণ কমায় মৌরি

মৌরিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটিরিয়াল উপাদান, যা পেটের সমস্যা কমাতে সহায়তা করে। এমনকি, পেটে কোনও সংক্রমণ দেখা দিলেও তা থেকে বাঁচাতে পারে মৌরি।

পেটগরম হয়ে গেলে শরীর ঠান্ডা করতে মৌরি-মিছরির পানি খেতে বলতেন মুরব্বিরা।

এক গ্লাস পানিতে এক চা চামচ মৌরি ও মিছরি সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই পানি খান।

ওজন কমায় মৌরি

মৌরিতে ভরপুর মাত্রায় ফাইবার থাকে। সকালে মৌরি ভেজানো পানি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, খিদে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

এই পানীয় বিপাকহার বৃদ্ধিতে বেশ সাহায্য করে। তাই ওজন ঝরাতে চাইলেও এই পানীয় খেলে উপকার পাবেন।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে মৌরি

কোলেস্টেরলের সমস্যা রয়েছে? প্রতিদিন নিয়ম করে মৌরি খান। মৌরি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। শরীরকে সুস্থ রাখে।

মানসিক চাপ দূর করে মৌরি

মৌরিতে থাকা কিছু বিশেষ উপাদান মানসিক চাপ দূর করতে সাহায্য করে।

কর্মজীবনে কিংবা সাংসারিক জীবনে নানা সমস্যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। মৌরি ভেজানো পানি স্নায়ুগুলিকে শান্ত রাখে।

মৌরি খাওয়ার নিয়ম

রাতের বেলা মৌরি ভিজিয়ে রেখে দিতে পারেন। পরের দিন সকালে খালি পেটে সেই পানীয় খেয়ে নিতে পারেন।

এছাড়া মৌরি পানিতে ফুটিয়ে নিয়ে সেই পানিও ছেঁকে খেয়ে নিতে পারেন।

এনএএন টিভি