কলেজছাত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত যুবকের ফাঁসির আদেশ

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার দায়ে অভিযুক্ত সোহাগ মীর (২৮) কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মান্নান রসূল।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,

‘২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামের বটতলা এলাকায় দুপুর আড়াইটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল ফোনে মুক্তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে সোহাগ মীর।’

‘এ হত্যার ঘটনায় নিহত মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে পরেদিন দুপুরে নলছিটি থানায় সোহাগকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।’

‘মামলা দায়েরের পর ৭ ফেব্রুয়ারি কলাপাড়া উপজেলার চাকা মইয়া গ্রামের ফুফুর বাড়ি থেকে র‍্যাব, পুলিশ ও ডিবি পুলিশের তিনটি দল সোহাগকে গ্রেপ্তার করে।’

‘এরপর ২০২০ সালের ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা নলছিটি থানার পরিদর্শক আব্দুল হালিম তালুকদার।’

আরও পড়ুন:

এনএএন টিভি